নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী ইমরান

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৬:০২আপডেট : ২৬ মে ২০২২, ১৬:৩৪

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল  খানের ছেলে ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান। বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৩টায় কুমিল্লা চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘না’ ‘না’ বলে তার ঘোষণার এই বিরোধিতা করেন। পরে তিনি উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করেন।

এ সময় ইমরান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি নিজের ইচ্ছায় নির্বাচনে আসিনি। আমার নেতাকর্মীদের কারণে ও কুমিল্লার ২৭টি ওয়ার্ডের মানুষের দিকে চেয়ে নির্বাচনে এসেছি। তারা অতিষ্ঠ হয়ে গেছেন স্থানীয় সংসদ সদস্যের লোকদের নির্যাতনে। তাই নির্বাচনের জন্য আমার সব প্রস্তুতি ছিল। কিন্তু আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি। আমরা তার নৌকার বিরুদ্ধে যেতে পারি না। নেত্রীর নির্দেশ অমান্য করার মতো সাহস আমার নেই। তাই নেত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

আমার সব নেতাকর্মীকে বলছি, ‘আপনারা নৌকার পক্ষে কাজ শুরু করুন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে কাজ শুরু করছি। কারণ নৌকা কোনও ব্যক্তির না। নৌকা আমাদের বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক।’

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘যারা নৌকা পেয়েছেন তারা আমাদের কোনও নেতাকর্মীকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখেননি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা আমাকে ডাকুক বা না ডাকুক আমরা নৌকার পক্ষেই মাঠে আছি।’

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের