সীমান্তে যুবককে গুলি করে হত্যা, লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সিলেট প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৭:২৫আপডেট : ২৮ মে ২০২২, ১৮:১৬

ভারতে অবৈধভাবে প্রবেশকালে খাসিয়াদের গুলিতে নিহত কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ভারতীয় সীমান্তে গুলিতে নিহত হন তিনি। ঘটনার পাঁচ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (২৮ মে) সকালে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে কবির হোসেনের লাশ হস্তান্তর করে।

পরে বিজিবির সদস্যরা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে ওই যুবকের লাশ হস্তান্তর করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কবির হোসেন গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আবদুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিহত কবিরসহ একই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া ও কামিল মিয়া জাফলংয়ের মায়াবী ঝরনা এলাকা দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করছিলেন গত ২৩ মে।  তখন ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি করলে কবির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার কবির হোসেনের লাশ মায়াবী ঝরনার পাশে ভারতীয় সীমান্তের ভেতরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বিজিবি সদস্যদের জানালে তারা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে লাশ ফিরিয়ে আনেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি