বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২১:০৩ আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:২৭

চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্ভুক্ত সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) দুপুরে সুলতানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে লাশ নিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিতে তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন চা দোকানি। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছেন। তিনি সীমান্তের কাছাকাছি ঘাস কাটতে গিয়েছিলেন। যেহেতু লাশ পাইনি, তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই বিষয়ে জানতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক