আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
৩১ মে ২০২২, ১০:৩৯আপডেট : ৩১ মে ২০২২, ১০:৩৯

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, সোমবার (৩০ মে) দিনগত রাত ৯টার দিকে ওই ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম শেখ তেলকাড়া গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারসহ পূর্বে সংঘটিত হত্যাকাণ্ডের জের ধরে তেলকাড়া গ্রামে দুপক্ষের মধ্যে দ্ব›দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনার দিন রাতে নিজাম তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। তার পা’সহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।

লোহাগড়া থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম