মসজিদের জন্য অর্ধকোটি টাকার জমি দিলেন শিক্ষক প্রণব ঘোষ

খুলনা প্রতিনিধি
০১ জুন ২০২২, ১২:২৫আপডেট : ০১ জুন ২০২২, ১২:২৫

মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজি আজহার আলি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ৷ তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মসজিদের জন্য প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি দান করেছেন।

সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষকে সোমবার কাজি আজহার আলি কলেজের পক্ষ থেকে এই মহতি উদ্যোগের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া। বক্তৃতা করেন– উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, মাহফুজা খানম, হাবিবা কুমকুম, প্রসেন কুমার বিশ্বাস, মনজুরুল ইসলাম, আব্দুল হালিম, আবুল আহসান টিটু, মল্লিক আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপন কান্তি দাস।

অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রণব কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া বলেন, ‘মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ। তার এই মহৎ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম