ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর প্রতিনিধি
০২ জুন ২০২২, ১১:২৩আপডেট : ০২ জুন ২০২২, ১১:৪২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তাজিম আহমেদ (১৭) ও নাহিদ হাসান সবুজ (২৬)। তাজিম ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে এবং সবুজ বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে। এ সময় উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে খালিদ (১৮) গুরুতর আহত হয়েছেন।

ওসি জানান, রাতে রহমানিয়া মোড়ে একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলটিতে তিন জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম