সব মামলায় জামিন হয়নি

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তৌহিদুর রহমান মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতেআদালত সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতে ২টি এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘খ’ অঞ্চলে ৪টিসহ ৬টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান।  জজ আদালত তাকে এক মামলায় জামিন মঞ্জুর করলেও অপরটিতে আবেদন নামঞ্জুর করে। অপরদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চল অপর ৪টি মামলার মধ্যে দুটিতে জামিন মঞ্জুর করলেও অন্য দুটিতে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছিলেন এনামুল বারী এবং ‘খ’ অঞ্চলের আমলী আদালতের বিচারক ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. শফিকুল ইসলাম।
কোর্ট ইন্সপেক্টর মাহবুব আলম জানান, মামলার পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ২টি হত্যা মামলা ও পল্লী বিদ্যুৎ পোড়ানোসহ ৬টি মামলা রয়েছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী