আনচেলত্তির জন্য রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ০৯:২৩আপডেট : ০২ মে ২০২৫, ০৯:২৩

ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে ডেডলাইন আরও বাড়িয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন সিবিএফ। ইএসপিএনকে সূত্রগুলো বলেছে, লা লিগা শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে মাদ্রিদ। আগামী ১১ মে দুই দল মুখোমুখি হবে।

আরও জানা গেছে, ক্লাব ছাড়ার প্রক্রিয়া ও  সময় নিয়ে এখনও আনচেলত্তি ও রিয়ালের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। এর সমাধান হলে ইতালিয়ান কোচ ব্রাজিলের দায়িত্ব নেবেন বলে আশা সিবিএফ-এর।

রিয়াল তাদের লা লিগার শেষ ম্যাচ খেলবে ২৪ বা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

আগামী জুনে ইকুয়েডর ও প্যারাগুয়েল বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৬ মে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। ওই দিন পর্যন্ত নতুন কোচের সন্ধানে থাকবে সেলেসাওরা।

কদিন আগে ইএসপিএন এক রিপোর্টে জানায়, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করতে মুখোমুখি হবে আনচেলত্তি ও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

সিবিএফ-এর সঙ্গে চুক্তি করতে আনচেলত্তি সম্মতি দিলেও আর্থিক ঝামেলায় আগেভাগে মাদ্রিদ ছাড়তে পারছেন না। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রিয়াল ছাড়লে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তিনি।

চুক্তি বাকি থাকতেই কোনও কোচকে বরখাস্ত করলে রিয়াল তাকে ছয় মাসের ক্ষতিপূরণ দেন। ক্লাব লা লিগা শিরোপা জিততে না পারলে আনচেলত্তিকে ছাঁটাইও করতে পারে রিয়াল। এমনটাই ধারণা করা হচ্ছে। আবার দুই পক্ষের সমঝোতায় বেতনের কিছু অংশ কেটে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। এই অবস্থায় আশাবাদী হয়েই আনচেলত্তির জন্য অপেক্ষায় থাকতে চাইছে ব্রাজিল।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি