টোলপ্লাজায় পিকআপ চাপায় প্রকৌশলী নিহত: চালক গ্রেফতার

মোংলা প্রতিনিধি
০৪ জুন ২০২২, ২০:৩২ আপডেট : ০৪ জুন ২০২২, ২০:৩২

বাগেরহাটে টোলপ্লাজায় প্রকৌশলী মো. মশিউর রহমানকে (৪২) চাপা দেওয়া পিকআপ চালককে ১২ দিন পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার আলীর ছেলে।

এসপি বলেন, ‘গত ২২ মে সকালে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ টোলপ্লাজায় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মশিউর রহমানকে চাপা দিয়ে ব্যারিকেড ভেঙে পিকআপসহ পালিয়ে যান চালক। মশিউরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাট থানায় মামলার পর শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেছেন, তিনি ওই পিকআপের হেলপার। মাদক সেবন করে ওই সময় পিকআপটি চালাচ্ছিলেন তিনি। চালক ও অপর হেলপার পাশে বসে ছিলেন।’

এসপি আরও বলেন, ‘খুলনার তেরখাদা এলাকার একটি গ্যারেজ থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ। মিজানুরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক