১৯ নিখোঁজের সন্ধানে ডিএনএ নমুনা দিয়েছেন ৩৩ স্বজন

চট্টগ্রাম প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৬:২২আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও শনাক্ত হয়নি ফায়ার সার্ভিসের তিন কর্মীর পরিচয়। তারা সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ হন। তাদের খোঁজ পাচ্ছেন না পরিবার। পরিচয় শনাক্তে তাদের স্বজনরা ডিএনএ নমুনা দিয়েছেন। এ তিন জনসহ মোট ১৯ জনকে নিখোঁজ দাবি করে তাদের ৩৩ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন।

নিখোঁজ তিন ফায়ার সার্ভিসের কর্মী হলেন– রবিউল ইসলাম, মো. ইমরান ও ফরিদুজ্জামান। তারা সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে ছিলেন।

এদিকে নিখোঁজদের শনাক্তে  নমুনা সংগ্রহে কাজ করছেন সিআইডি ফরেনসিন ল্যাবের আট সদস্য। তাদের মধ্যে পাঁচ জন এসেছেন ঢাকা থেকে। তারা হলেন– এসআই টুটুল, এসআই শিশির চন্দ্র, এসআই সাইদুল, এএসআই অশোক কুমার, কনস্টেবল জহির।

ডিএনএ নমুনা সংগ্রহে নেতৃত্বে আছেন চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা এ দুর্ঘটনায় স্বজন নিখোঁজ আছেন দাবি করছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের মা-বাবা, ভাই-বোন কিংবা সন্তানদের মধ্যে যেকোনও দুজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেসব লাশ শনাক্ত করা সম্ভব হয়নি সেগুলো নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনার স্থান থেকে চমেক হাসপাতালে ৪১ জনের লাশ আনা হয়। সেগুলোর মধ্যে বেলা ৩টা পর্যন্ত ২৬ জনের লাশ শনাক্ত করা হয়। এর মধ্যে ২২ জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি