হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৭:১৩আপডেট : ০৬ জুন ২০২২, ১৭:২৫

নাটোরের সিংড়া উপজেলার দমদমা এলাকায় হেরোইন বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন। পুলিশের কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শাহাদত হোসেন বাবু (৪০) সিংড়ার দক্ষিণ দমদমা এলাকার শুকচানের ছেলে।

কোর্ট ইন্সপেক্টর মামলা সূত্রে জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর বিকালে সিংড়া থানার এসআই  শফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান চালান। সে সময় আসামির পকেটে থাকা পলিথিনে ৫০ প্যাকেটে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ওই ঘটনায় মামলার শুনানি শেষে আদালত শাহাদত হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি