কুমিল্লায় ১৬ মাসে মাদকসহ গ্রেফতার ৪ হাজার

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০২২, ০৯:২৮আপডেট : ০৭ জুন ২০২২, ০৯:২৮

কুমিল্লায় গত ১৬ মাসে প্রায় ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এসব ঘটনায় ৪ হাজার ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ মাসে ১০ টন গাঁজা, ২ লাখ ৮৬ হাজার ৭১৮ পিস ইয়াবা, ২০ হাজার ৬৮৩ বোতল ফেনসিডিল, এক হাজার ৪৬২ লিটার দেশি মদ, ৬ হাজার ২৩২ বোতল ইস্কাফ,  ৮৬৪ বোতল বিদেশি মদ, ৮০২ বোতল হুইস্কি, ১৯৮১ বোতল বিয়ার এবং ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

জানা গেছে, এবার ২০১৯ সালের তুলনায় ২৩৩ শতাংশ এবং ২০২০ সালের তুলনায় ৬১৪ শতাংশ বেশি মাদক উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সিটি নির্বাচনে কিছু ওয়ার্ডে আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। কুমিল্লাতে অস্ত্রের কারবারিরাও আতঙ্কে আছে। অস্ত্র সরবরাহকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের আমরা কঠোর নজরে রাখছি।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম