প্রতিপক্ষের হামলায় হত্যা মামলার আসামি নিহত

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৩:৫৬আপডেট : ০৭ জুন ২০২২, ১৩:৫৮

যশোর শহরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয় সূত্র, হাসপাতাল ও পুলিশ জানায়, সকালে যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা মোড় এলাকায় হত্যা মামলার আসামি আশিকুর রহমান অপুকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সকাল ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফরিদপুরে পৌঁছুলে অপু মারা যান বলে তার সঙ্গে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করেন।

হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়।’

স্থানীয়রা জানান, বছর দুই আগের এই দিনে শহরের বড় বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসীকে অপু হত্যা করে বলে অভিযোগ ছিল। সেই হত্যার প্রতিশোধ নিতে সকালে একই এলাকার কয়েক যুবক তাকে কুপিয়ে এবং গলা কেটে দেয়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম