সাভারের দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের আরও এক কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১১:০৬আপডেট : ০৯ জুন ২০২২, ১১:০৯

সাভারের বলিয়ারপুরে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত পরমাণু শক্তি কমিশনের আরও এক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা নিপা (৩৫) মারা গেছেন। বুধবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর: নিহত ৪ জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী

বৃহস্পতিবার সকালে পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান জানান, গত রবিবার (৫ জুন) ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনার পরপর গুরুতর আহত ফারহানা নিপাকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। এ কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তার করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ফারহানা। ফারহানা নিপা সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন।

আরও খবর: ছুটি নিতে অফিসে যাচ্ছিলেন সন্তানসম্ভবা পূজা

প্রসঙ্গত, গত রবিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে একটি গরুবোঝাই ট্রাক এবং সেফ লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি চলন্ত অবস্থায় প্রথমে বাঁ পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসকে ধাক্কা দিয়ে ডান পাশে থাকা গরু বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে মহাসড়কের আরিচামুখী লেনে চলে আসে। এরপর বিপরীত লেনের আরিচামুখী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাসের সামনের দিকে সজোরে ধাক্কা দেয় সেফ লাইনের বাসটি। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুজন বিজ্ঞানী, একজন প্রকৌশলী, স্টাফবাসের চালক এবং ঘাতক সেইফ লাইনের বাসটির চালক নিহত হন। আহত হন ১৫ থেকে ২০ জন।

আরও খবর: সাভারে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা 

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম