ছুটি নিতে অফিসে যাচ্ছিলেন সন্তানসম্ভবা পূজা

সাভার প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৫:২৬আপডেট : ০৫ জুন ২০২২, ১৫:২৬

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত চার জনের একজন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার। আর কয়েক মাস পরেই তার কোল জুড়ে আসতো সন্তান। তিনি ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ জন্য ছুটি নিতে রবিবার বাসা থেকে অফিসের গাড়িতে রওনা দেন পূজা। পথে সড়ক দুর্ঘটনায় জীবন থেকেই ছুটি হলো তার। পৃথিবীর আলো দেখা হলো না তার অনাগত সন্তানের।

রবিবার (৫ জুন) সকালে দুটি বাস এবং একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে সাভারের বলিয়ারপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে।

নিহত পূজা সরকারের স্বামীর বড় ভাই প্রণয় মজুমদার বলেন, ‘ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল পূজা। এ জন্য এক সপ্তাহ ছুটিতে ছিল সে। রবিবার সেই ছুটি বাড়ানোর জন্য ঢাকার টিকাটুলির বাসা থেকে আশুলিয়ায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ইউটার্ন নেওয়ার সময় একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় গরুভর্তি ট্রাক। পরে ওই বাসটি পরমাণু শক্তি কমিশনের বাসের উপর আছড়ে পড়ে। এ সময় আমার ভাইয়ের স্ত্রী পূজা গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় নিহত চার জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী। তারা হলেন– সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার, ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ রাব্বি এবং বাসের চালক রাজিব হোসেন।

আরও খবর:

নিহত ৪ জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী

সাভারে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

 
/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান