সড়কে ত্রিমুখী সংঘর্ষ

নিহত ৪ জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী

সাভার প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৪:২৭আপডেট : ০৫ জুন ২০২২, ১৪:২৭

ঢাকা থেকে অফিসের গাড়িযোগে রবিবার সকালে আশুলিয়ায় কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা। ঢাকা-আরিচা মহাসড়কের ত্রিমুখী সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পথেই প্রাণ হারালেন তাদের তিন জন। নিহত চার জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

তারা হলেন– সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার, ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ রাব্বি এবং বাসের চালক রাজিব হোসেন।

নিহতদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় তাদের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

রবিবার সকালে গরুভর্তি একটি ট্রাক সাভার থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে সেখানে হঠাৎ ইউটার্ন নেওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ঢাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সঙ্গেও ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়।

আরও খবর: সাভারে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে