সাভারে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা 

সাভার প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৩:০১আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:৩৮

সাভারের বলিয়ারপুরে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চার জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার (৫ জুন) রাতে এই মামলা করে হাইওয়ে পুলিশ।

সোমবার (৬ জুন) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, রাতে সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. ফজলুল হক বাদী হয়ে এই মামলা করেছেন। সেফ লাইন পরিবহনসহ চালক ও সহযোগী পলাতক থাকায়, শুধু পরিবহনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: নিহত ৪ জনই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারী

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেফ লাইন পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুটি বাস ও ট্রাক আটক রয়েছে। এছাড়া বাসের চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ছুটি নিতে অফিসে যাচ্ছিলেন সন্তানসম্ভবা পূজা

উল্লেখ্য, রবিবার সকালে সাভার থেকে ঢাকা যাওয়ার পথে সেফ লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে বিপরীত পাশের চলন্ত পরমাণু শক্তি কমিশনের বাসে ধাক্কা দেয়। এ সময় একটি ট্রাকের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। এতে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চার জন প্রাণ হারান।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী