ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৫:২৯আপডেট : ১১ জুন ২০২২, ১৫:২৯

কক্সবাজারের উখিয়ায় চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সমিন (৩০) উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-মুখ বাঁধা রক্তাক্ত এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লামটি সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে, গত ৯ জুন রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প-১৮-তে রোহিঙ্গা নেতা আজিম উদ্দিন সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে নিহত হন। এ সময় আরও দুজন মারাত্মক আহত হন। এ জন্য ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা ভয়ভীতিতে আছেন।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের