গাজীপুরে বাংলালিংকের বিক্রয় কর্মীকে গুলি, লক্ষাধিক টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৯

গাজীপুরের শ্রীপুরে বাংলালিংকের বিক্রয় কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বুধবার দুপুর সোয়া ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার তালহা স্পিনিং মিল কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম মোক্তাদির এলাহী (৩৫)। গাজীপুরের তেলিপাড়া এলাকার এমদাদ অ্যান্ড ব্রাদার্সের বিক্রয় প্রতিনিধি তিনি। মোক্তাদির গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর গ্রামের মকবুল এলাহীর ছেলে।

গাজীপুরে বাংলালিংক কর্মীকে গুলি করে লাখ টাকা ছিনতাই

এমদাদ অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী এমদাদুল হক জানান, মোক্তাদির শ্রীপুর উপজেলার এমসি বাজার এরিয়া থেকে মোবাইল ফোনের স্ক্র্যাচ কার্ড বিক্রির টাকা উত্তোলন করতেন। বুধবার দুপুরে তিনি এমসি বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা উঠিয়ে মোটরসাইকেলে মাওনা চৌরাস্তায় আসছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী তাকে অনুসরণ করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তালহা স্পিনিং মিল কারখানার সামনে এসে গুলি করলে মোটর সাইকেল থেকে পড়ে যান মোক্তাদির। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে বিভিন্ন দোকান থেকে ওঠানো কার্ড বিক্রির সাড়ে ৮৬ হাজার টাকা ও ৩০ হাজার টাকার বাংলালিংকের স্ক্র্যাচ কার্ড ছিল।

গাজীপুরে বাংলালিংক কর্মীকে গুলি

স্থানীয়রা তাকে আহত অবস্থায় মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের