বান্দরবানে ডায়রিয়ায় ১০ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১০:৫০আপডেট : ১৬ জুন ২০২২, ১০:৫০

বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ছয় দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন থানচি এবং একজন আলীকদমের বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন– থানচির রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেন থাং পাড়ার আমেন ম্রোর ছেলে মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা মে তৈ ম্রোর ছেলে লংই ম্রো (৪৫),  সিং চং পাড়ার বাসিন্দা মেন রো ম্রোর ছেলে প্রেন ময় ম্রো (১১), সংওয়ে ম্রো (৫০), প্রেনময় ম্রো (৪০), ইয়ং নং পাড়ার বাসিন্দা ক্রাইয়ং ম্রো (৬০), ক্রায়ক ম্রো (১৮), রয়ং ম্রো (৪৮), নারিচ্যা পাড়ার ক্রেলি ম্রো (৩৬) এবং আলীকদমের আরও  একজন।

সিভিল সার্জন বলেন, ‘প্রতি বছরই বর্ষার শুরুতে ঝিরি, ঝরনা ও নদীর পানিতে আশপাশের ময়লা পানি মিশে যাওয়ায় বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সাধারণত ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। অসচেতনতা ও সুপেয় পানির অভাবে এটা হয়ে থাকে। এবারও থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে।’

তিনি জানান, আক্রান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিক্যাল টিম কাজ করছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাঠানো হয়েছে।

এদিকে, থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, রেমাক্রী এলাকায় সুপেয় পানির তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে স্থানীয়রা অপরিশোধিত পানি পান করছেন। যার কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ওইসব এলাকায় ওষুধ ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে। তাদের চিকিৎসায় ১০ জনের একটি মেডিক্যাল টিম কাজ করছে।

এ ছাড়া ওই এলাকায় দুই-একদিনের মধ্যে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪৫, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ
সর্বশেষ খবর
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
সেই কিশোরের চোখ তারেক রহমানকে ফেরত দিতে হবে: নাহিদ ইসলাম
সেই কিশোরের চোখ তারেক রহমানকে ফেরত দিতে হবে: নাহিদ ইসলাম
অধ্যাপক সাদেক হালিমসহ ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অধ্যাপক সাদেক হালিমসহ ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়