রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯

রাজবাড়ীতে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ধারণক্ষমতার চার গুণ বেশি রোগী ভর্তি থাকায় শয্যার অভাবে হাসপাতালের বারান্দা ও মেঝেতেই চলছে চিকিৎসা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষও। ডায়রিয়া ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন এবং মোট চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন রোগী। শনিবার (২৫ এপ্রিল) রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ডায়রিয়া আক্রান্ত স্ত্রীকে নিয়ে সদর উপজেলা থেকে এসেছেন হারুন অর রশিদ। তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে ভর্তি করেছি আমার স্ত্রীকে। বেড পাইনি, এজন্য বারান্দায় থাকতে হচ্ছে। নেই ফ্যান, অনেক গরম। আমরা যখন এসেছি তখন আরও অনেক রোগী ছিল। বিকালের দিকে কিছু রোগী কমেছে।’

ফাতেমা নামে আরেক রোগীর বাবা বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। ভেতরে বেড তো দূরে থাক, ফ্লোরেও জায়গা পাইনি। হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। একে তো মেয়েটা অসুস্থ, তারপর প্রচণ্ড গরম। এভাবে থাকা যায় নাকি। মেয়ের চিকিৎসা করাতে এসে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি।’

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আব্দুল হান্নান বলেন, ‘রাজবাড়ীতে গত কয়েকদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি। ফলে ফ্লোরেও রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসার কোনও সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত স্যালাইন ও নার্সরা আছে। চাপ থাকায় অল্প সময়ের জন্য কয়েকজন রোগী বাইরে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘কেউ ডায়রিয়া আক্রান্ত হলে পানিশূন্যতা যেন না হয় সে জন্য পর্যাপ্ত খাবার স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে হবে। তবে কোনও রোগীর পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। রোগীর সংখ্যা বেশি হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সর্বশেষ খবর
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ