অন্তঃস্বত্ত্বা অবস্থায় বিচ্ছেদ, আদালতে পুনরায় বিয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১২:২৭ আপডেট : ১৬ জুন ২০২২, ১৩:২১

দাম্পত্য কলহ ও পারিবারিক বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদ (তালাক) হয় স্বামী-স্ত্রীর মধ্যে। সে সময় স্ত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের পর আদালতের শরণাপন্ন হয় ওই নারীর পরিবার। এ ঘটনায় স্বামীকে কারাগারে পাঠান আদালত। ১০ দিন জেলও খাটতে হয় স্বামীকে। দীর্ঘ প্রক্রিয়ার পর আট মাসের বাচ্চা কোলে নিয়ে আদালতে পুনরায় বিয়ে হয়েছে ওই দম্পতির। 

বুধবার (১৫ জুন) বিকালে এমন বিয়ের আয়োজন হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবীরের কক্ষে। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতেই বিচারকের সিদ্ধান্তে পুনরায় তাদের বিয়ে হয়।

দুই পরিবার ও আইনজীবী সূত্রে জানা যায়, পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে নাদিম আলী (২৭) এবং একই উপজেলার রাজারামপুর উপরটোলা গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে শিউলি খাতুনের (১৯)। পরে বনিবনা না হওয়ায় শিউলির গর্ভে সাত মাসের সন্তান থাকা অবস্থায় তাদের বিবাহবিচ্ছেদ হয়।

তবে নাদিম আলীর দাবি, পেটে বাচ্চা থাকার বিষয়টি বিবাহবিচ্ছেদের সময় তাদের জানানো হয়নি। তিনি বলেন, ‘বিয়ের কয়েক মাস পর থেকে মনোমালিন্য শুরু হয়। পরে বিবাহবিচ্ছেদ হয়। তবে সে সময় আমরা জানতাম না, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আদালত দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে দিয়েছেন। বাচ্চার কথা ভেবে আদালতের এই সিদ্ধান্তে দুই পরিবারই খুশি। আমরা সুখে-শান্তিতে সংসার করতে চাই।’ আট মাসের ছেলে আজিম এবং সংসারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

বিয়েতে দুই পরিবার ছাড়াও বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি নাদিম আলীর পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, বিধি অনুযায়ী সন্তান গর্ভে থাকলে বিবাহবিচ্ছেদ হয় না। কিন্তু এখানে তা করা হয়েছিল। পরে মেয়ের পরিবার আদালতের শরণাপন্ন হলে আদালতের হস্তক্ষেপে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়। এতে আদালত নিষ্পাপ সন্তানকে ফিরিয়ে দিয়েছেন তার হারানো পিতৃস্নেহ।

পঞ্চাশ হাজার ৫০০ টাকা দেনমোহরে নাদিম ও শিউলির পুনরায় বিয়ে সম্পন্ন হয়। যার মধ্যে ১০০ টাকা নগদ দেনমোহর ছিল বলে জানান আইনজীবী আবুল কালাম আজাদ।

/এমএএ/
সম্পর্কিত
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ