সোয়া কেজি সোনাসহ শাহ আমানতে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২২, ১৫:১৮আপডেট : ১৬ জুন ২০২২, ১৫:২১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২৪৪ গ্রাম সোনা এবং নয় কেজি সিসাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মাসুদ রানার কাছ থেকে এই সোনা ও সিসা উদ্ধার করা হয়।

আটক মাসুদ রানার বাড়ি জামালপুরে।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে স্বর্ণালঙ্কারসহ মাদকদ্রব্য থাকবে– এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নিই।  বাংলাদেশ বিমানের যাত্রী মাসুদ রানা আসার পর তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার কাছ থেকে ওই সোনা এবং সিসা উদ্ধার করা হয়। একমাসের মধ্যে এটি সোনার তৃতীয় চালান আটকের ঘটনা।

আটক যাত্রীকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম