যমুনার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুর প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৮:১৫আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:১৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পারস্থিতির অবনতি হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুর ১২টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বন্যাকবলিত ইউনিয়নগুলো হলো– দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এবং ইসলামপুর উপজেলার বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরী ও চিনাডুলী। এসব এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেলেও বাড়ি-ঘরে এখনও পানি ওঠেনি। তবে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বেশ কিছু এলাকায় বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় ৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, ‘বন্যার পানিতে এ পর্যন্ত ৫০৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে– আউশ ধান ৬৪ হেক্টর, পাট ৩৭০ হেক্টর, শাকসবজি ৫৯ হেক্টর এবং কাঁচা মরিচ ১১ হেক্টর।’

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন,  ‘দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বন্যাকবলিত ৫০টি পরিবারকে রেলওয়ে স্কুলের আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।’

তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য আগাম ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের