পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২২, ১৮:৩৩আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:৩৩

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আজ শনিবার (১৮ জুন) রাতের মধ্যে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ বার্তা পৌঁছে দিতে বিভিন্ন পাহাড়ে জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রবিবার সকাল থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালানো হবে।

শনিবার বিকালে নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে নিহতদের স্থান দেখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ সিটি করপোরেশন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। 

এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নিতে নগরীতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, ‘যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন তাদের জন্য ফ্রি খাবার ও নাশতার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কতজন আশ্রয় কেন্দ্রে গেছেন তা জানা যায়নি। রবিবার আকবর শাহ এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদ করার মধ্যে দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে। পর্যায়ক্রমে নগরীর সবকটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হবে।’

তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি এসব অবৈধ বসতঘর থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম