বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২২:০৮ আপডেট : ১৮ জুন ২০২২, ২২:১২

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে ইলেকট্রিশিয়ানসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) বিকালের দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– ওই এলাকার বাসিন্দা আবদুল কাদের (৭৫) এবং ইলেকট্রিশিয়ান খলিল মিয়া (৪০)।

ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামের আব্দুল কাদেরের বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে বিলে পড়ে যায়। শনিবার বিকালের দিকে তিনি স্থানীয় ইলেকট্রিশিয়ান খলিল মিয়াকে নিয়ে ওই তার জোড়া দিতে যান। সে সময় অসাবধানতাবশত ইলেকট্রিশিয়ান খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার