আসন স্বল্পতায় ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২০ জুন ২০২২, ১৫:৫১আপডেট : ২০ জুন ২০২২, ১৫:৫১

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে ট্রেনে আসন স্বল্পতার কারণে প্রতিনিয়ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঢাকা ও রাজশাহীগামী যাত্রীরা আসনের অভাবে অনেক সময় দাঁড়িয়ে যাতায়াত করেন।

স্টেশন সূত্রে জানা গেছে, সপ্তাহে ছয় দিন পাঁচটি আন্তনগর ট্রেন নিয়মিত এই রুটে চলাচল করে। এর মধ্যে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে ২০টি এবং মধুমতি ট্রেনে ১০টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়াও খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ১০টি আসন এবং ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ১৫টি আসন বরাদ্দ রয়েছে। তবে এর বিপরীতে প্রতিদিন প্রায় দুই শতাধিক যাত্রী এই স্টেশন থেকে যাতায়াত করেন।

মিরপুর রেলওয়ে স্টেশন মিরপুর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী দলিল লেখক মো. রফিকুল ইসলাম জোয়ারদার বলেন, ‘স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ঘোষণার তালিকায় থাকায় এটি নিয়ে একটা সময় মিরপুর নাগরিক কমিটি আন্দোলন করে। সে সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের সদিচ্ছায় এটি পুনরায় চালু করা সম্ভব হয়। কিন্তু আসনের অভাবে রাজশাহী ও ঢাকাগামী মানুষগুলো ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন সংখ্যা বাড়ানো জরুরি। সেই সঙ্গে রেলওয়ে স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন হওয়াটাও জরুরি।’

উপজেলার ধুবইল গ্রামের মো. হামিদুল ইসলাম বলেন, ‘মিরপুর রেলওয়ে স্টেশন থেকে যেখানেই যেতে চান ট্রেনে সিট পাওয়া যায় না। সেই সঙ্গে স্টেশনের নিরাপত্তাহীনতাও রয়েছে।’

স্থানীয় মিরপুর নাগরিক কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির হিমু বলেন, ‘স্টেশনটি দীর্ঘদিন বন্ধের তালিকায় ছিল। উত্তর ও দক্ষিণবঙ্গগামী মানুষের দুর্ভোগ বিবেচনা করে নাগরিক সমাজের আন্দোলনের মাধ্যমে গত বছর এটি পুনরায় চালু হয়। তবে আসন সংখ্যা কম হাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি দিনের বেলা থামলেও রাতে থামে না। এ কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে।’

মিরপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মো. মোস্তফা কবির বলেন, ‘রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের জন্য ২০টি এবং মধুমতি ট্রেনে ১০টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়াও খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ১০টি আসন এবং ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ১৫টি আসন বরাদ্দ রয়েছে। তবে প্রায় প্রতিদিন এখান থেকে রাজশাহীগামী ট্রেনে ৭০ থেকে ৮০ জন যাত্রী যাতায়াত করেন। এ ছাড়াও ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ৩০ থেকে ৪০ জন যাত্রী যাতায়াত করেন। তবে সে তুলনায় আসন সংখ্যা কম।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম