বজ্রাঘাতে প্রাণ গেলো ৪ জনের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুন ২০২২, ১৮:১৪আপডেট : ২১ জুন ২০২২, ১৮:৪২

বজ্রাঘাতে তিন জেলায় চার জনের প্রাণ গেছে। মঙ্গলবার (২১ জুন) নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধায় কৃষি কাজ করতে গিয়ে মাঠে তিন কৃষক এবং মাছ ধরতে গিয়ে আরেকজন বজ্রাঘাতে প্রাণ হারান। 

নওগাঁ প্রতিনিধি জানান, মান্দায় বজ্রাঘাতে কৃষক জমসেদ আলী (৪০) ও জেহের আলীর (৭০) মৃত্যু হয়েছে। এ সময় কৃষক তৌহিদুল ইসলাম (৭০) ও আসলাম (৪৫)  আহত হন। বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমসেদ আলী নারায়ণপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে বলে জানা গেছে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, চৌদ্দমাইল মোড় সংলগ্ন জয় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে তারা আশ্রয় নেওয়ার জন্য চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী প্রাণ হারান।

মেহেরপুর প্রতিনিধি জানান, নিজ জমিতে ধান রোপণের সময় বজ্রাঘাতে কৃষক আবু বক্কর সিদ্দিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বজ্রাঘাতে দুই গৃহবধূসহ আহত হয়েছেন চার জন। নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বজ্রাঘাতে আহতরা হলেন, একই উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (২৫), রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ। আহত আঙ্গুরা ও কোহিনুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন সুমন।

মেহেরপুর সদর থানার ওসি জুলফিকার আলী বজ্রাঘাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এরশাদ মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদ মণ্ডল রামচন্দ্রপুর গ্রামের বছু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব। তিনি জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরছিলেন এরশাদ। এ সময় হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই এরশাদ প্রাণ হারান।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বজ্রাঘাতে ছাত্রশক্তির নেতার মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম