কুকুরের কামড়ে আহত শতাধিক, হাসপাতালে ভ্যাকসিন সংকট

ঝালকাঠি প্রতিনিধি
২২ জুন ২০২২, ১১:১৩আপডেট : ২২ জুন ২০২২, ১১:১৮

ঝালকাঠিতে কুকুরের কামড়ে দুই দিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ৫০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে র‌্যাবিস ভ্যাকসিনের সংকটে তাদরে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলির বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

শহরের কাঠপট্টির তপন গুহ ও কামার পট্টির অরুণ পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড় দিয়েছে। হাসপাতালে প্রতিষেধক র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ না থাকায় গরিব রোগীদের ফার্মেসি থেকে এক হাজার টাকায় তা কিনতে কষ্ট হচ্ছে। অনেকেই আর্থিক সংকটে টিকা না দিয়েই চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। কারণ আক্রান্তদের মধ্যে অধিকাংশই গরিব ও অসহায়। এক হাজার টাকায় টিকা কেনার সাধ্য নেই অনেকেরই।

এদিকে, ঝালকাঠি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক র‌্যাবিস টিকা সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবু আল হাসান জানান, দুই দিনে কুকুরে কাটা রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহে সংকট রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধ লিখে দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি