কলকাতাগামী বাস থেকে ১০টি সোনার বার জব্দ

বেনাপোল প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১১:২৫আপডেট : ২৩ জুন ২০২২, ১১:৪৯

চট্টগ্রাম থেকে কলকাতাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে বাসটি যশোরের বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে ওই সোনার বারগুলো পান।

সোনা জব্দের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি, চট্টগ্রাম থেকে আসা গ্রিন লাইন পরিবহনের ওই বাসে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। এ সময় সোনার কোনও মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের