সড়কে ত্রিমুখী সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

বরিশাল প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৪:৪৯আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:৪৯

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় মিনি কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহেন্দ্র আলফার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক আবিদ আলী (৪২) রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

মহাসড়ক থানার ওসি বেল্লাল হোসেন বলেন, ‘কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী তরী পরিবহনের বাস। পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা থ্রি-হুইলার এসে সজোরে আছড়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজ আহমেদ জানান, কাভার্ডভ্যান চালককে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় আর কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের