কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো নারী গার্মেন্টস শ্রমিকের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৫:০১আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:০১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক লাকি আক্তার (২৬) নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার তারাবো বিশ্বরোডের সাঈদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ চালক মোক্তার হোসেনকে আটক করেছে।

নিহত লাকি আক্তার কিশোরগঞ্জের তারাইল থানাধীন সেকান্দর নগর এলাকার আল আমিনের স্ত্রী।

রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে গার্মেন্টস শ্রমিক লাকি আক্তার তারাবো বিশ্বরোড থেকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আব্দুল্লাহ টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাকি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ চালককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী