নকল প্রসাধনী জব্দ, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১২:১৭আপডেট : ২৮ জুন ২০২২, ১২:১৭

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের ফুলশর গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে ৪১ হাজার ৯শ’ দেশি-বিদেশি নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-৫। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা মালিককে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দিবাগত মধ্যরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নকল প্রসাধনী নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত রাত ১২টা ১০ মিনিট থেকে ২টা পর্যন্ত ওই যৌথ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব। এ সময় ফুলশর গ্রামের ফয়েজ উদ্দিনের (৬১) বসতবাড়িতে অবৈধভাবে প্রস্তুত ৪১ হাজার ৯শ’ পিস নামি-দামি দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়।

পরে ওই শুভ এন্টারপ্রাইজ নামে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাজশাহীর পুঠিয়া উপজেলার পালপাড়া গ্রামের হাসমত মোল্লার ছেলে মহিউদ্দিন কাজলকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ওই সময় জব্দ সামগ্রী ধ্বংস করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম