৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২৫, ১৮:৩৭আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮:৩৭

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে গত বছরের ৫ আগস্ট লুট হওয়া বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে পতেঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম মো. রুবেল প্রকাশ রনি (২৭)। তিনি মীরসরাই থানার ৮নং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিঠাচরের ঠাকুরদিঘী বাজার এলাকার মো. নুরু উদ্দিনের ছেলে। বর্তমানে থাকেন পতেঙ্গা থানার বালুরমাঠের আকমল আলী পকেট গেট এলাকায়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাত ১টায় আকমল আলী বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে রুবেল প্রকাশ রনিকে আটক করে। জিজ্ঞাসাবাদে রুবেল জানান গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র তার কাছে আছে। অস্ত্রটি তিনি কোতোয়ালি থানার এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছেন। তার তথ্যমতে ওই স্থানের ময়লার স্তূপ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের