বোমা আছে সন্দেহে এলাকা ঘিরে রেখেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৮:০০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:০০

সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি বাড়িতে বোমা রাখা হয়েছে– এমন আতঙ্কে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়ির সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

জেলার চৌহালী এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণপাড়ায় কলেজশিক্ষক গফুর হোসেনের বাড়িতে রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন বলেন, ‘রবিবার রাতে একজন আমাকে ফোন করে “তোর মিটসেফের নিচে অস্ত্র আছে” বলে ফোনের লাইন কেটে দেন। এরপর সেখানে দেখি কার্টনের মধ্যে তার ও টেপ মোড়ানো লম্বাটে বোমা। পরে সোমবার সকালে থানা পুলিশকে অবহিত করি। এরপর পুলিশ বোমাটি উদ্ধারের চেষ্টা করছে।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আমরা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার বিষয়টি র‍্যাবকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তার স্বার্থে চারদিক ঘিরে রাখা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে