ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি, স্কুলশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২২, ১৫:৫১আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৫৩

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া থানায় করা মামলায় এক স্কুলশিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন। রায় ঘোষণার সময় ওই শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে হাতিয়ায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। সে সময় অভিযোগ করা হয়, ওই শিক্ষক তার ফেসবুক আইডি থেকে দুটি পোস্টে ধর্ম সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।

এ অভিযোগে ওইদিনই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। তার ফেসবুক আইডি যাচাই করে অভিযোগের সত্যতা পায় পুলিশ। এরপর হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালের ১০ জুন এই মামলার চার্জ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।’

 

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি