বোনের সঙ্গে প্রেমের কারণে বন্ধুকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৮:০১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:১৪

ময়মনসিংহের তারাকান্দায় অটোচালক আবদুস সামাদ হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুই সহোদরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। ছোট বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে বন্ধুকে হত্যা করে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতার চার জন হচ্ছে– উপজেলার দাদরা এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে রবিন (১৯), তার বড় ভাই রোহান মিয়া (২৪), হাটপাড়া গ্রামের মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পুঙ্গুয়াই গ্রামের শাহীনুর ইসলাম (২২)।

নিহত সামাদ মিয়া উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতার রবিন নিহত অটোরিকশা চালক সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে সামাদ রবিনের বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতো। সেই সূত্রে রবিনের ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাদের। বিষয়টি রবিন ও রোহান জানার পর সামাদকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সোমবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময়ক্ষেপণ করে। রাত সাড়ে ৮টার দিকে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে তাকে নিয়ে যায়। সেখান থেকে সামাদকে ঝোপের আড়ালে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর স্কুলের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখে। পরদিন মঙ্গলবার সকালে স্কুলের পাশে অটোরিকশা দেখে আশপাশের মানুষ সামাদকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই দিন নিহত আবদুস সামাদের বাবা শাহজাহান মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তারাকান্দা পুলিশের সহায়তায় রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী