২৭ গরু নিয়ে ডুবে গেলো ট্রলার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৪:৩৯ আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:৩৯

মানিকগঞ্জের ঘিওরের ধলেশ্বরী নদীতে ২৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া গরুর মধ্যে ১৭টিকে জীবিত এবং ‍দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি আটটি নিখোঁজ রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, নৌপথে সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কুরবানির ২৭টি গরু নিয়ে রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশ্যে রওনা দেন। ঘিওর উপজোর বাজারের কাছে পুরাতন ধলেশ্বরী নদীতে এসে গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় জীবিত অবস্থায় ১৭টি এবং মৃত অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নিখোঁজ রয়েছে।

তিনি জানান, গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের সদস্যরা উদ্ধারের কাজ করছেন। সবগুলো উদ্ধারের পর বলা যাবে ক্ষতির পরিমাণ।

/এমএএ/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি