পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ কিলোমিটার গাড়ির সারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪:০২

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে থাকে। এতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রায় চার কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

জানা গেছে, সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এ কারণে সেতুর টোল প্লাজায় যানবাহনের সারি তৈরি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যে টোল দিয়ে যানবাহনগুলো সেতু পার হচ্ছে।

অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে

সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতু দিয়ে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোল প্লাজায় এসে যানবাহনকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের কেউটচিরায় প্রায় চার কিলোমিটারে যানবাহন ধীরগতিতে টোল প্লাজা অতিক্রম করছে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরেরদোগাছি সার্ভিস এরিয়া-১ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ধীরগতিতে যানবাহন পারাপার করছে।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী