প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত

ভোলা প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৩:৫০আপডেট : ১০ জুলাই ২০২২, ১৬:০৭

ভোলা সদর উপজেলায় প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বঁটির আঘাতে মো. নাহিদ (২০) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে।

রবিবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত মো. রায়হানকে আটক করেছে পুলিশ। নাহিদ সিফলী গ্রামের শাহ আলমের ছেলে। রায়হান একই গ্রামের মো. বশিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রায়হান ও তার স্ত্রী ঝগড়া করছিলেন। এক পর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এরপর নাহিদদের বাসার সামনে দিয়ে দৌড়াতে থাকেন ওই গৃহবধূ। রায়হানকে থামাতে এগিয়ে এলে হাতে থাকা বঁটি দিয়ে নাহিদের ঘাড়ে আঘাত করেন। দ্রুত উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রায়হানকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি