পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৪:৫২ আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৪:৫২

ঢাকার দোহার উপজেলার পর্যটনকেন্দ্র মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগে কর্মরত ফায়ার ফাইটার এসএম জসিম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৈনটঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটের তীরে ড্রেজারের বলগেটে উঠে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি।

সানি শরীয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দি গ্রামের হারুন উর রশীদের ছেলে। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাট ঘুরতে আসেন। সন্ধ্যার পর তারা পদ্মা নদীর তীরে একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। হঠাৎ একজন পানিতে পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম চালায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
সমুদ্র নয়, তবু সৈকতের আমেজ, মুন্সীগঞ্জের ষোলআনীতে একদিন
নদীর কলতান, পাহাড়ের সবুজ আর নিরিবিলি ছুটি কাটানোর ৩ ঠিকানা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি