পোশাকশ্রমিককে অপহরণ, গণপিটুনিতে একজন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৩:৫৮আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩:৫৮

গাজীপুরের রাজেন্দ্রপুরে পোশাকশ্রমিককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাকিব (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় জয়দেবপুর থানার রক্ষিতপাড়ার পূর্ব পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী পোশাকশ্রমিক (১৯) বাদী হয়ে নিহত রাকিবসহ তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ-ছয় জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

নিহত রাকিব জয়দেবপুর থানার রুদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার নামে জয়দেবপুর ও শ্রীপুর থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পোশাকশ্রমিক জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি ভাড়া বাসা থেকে রাত সাড়ে ৮টায় সহকর্মী পোশাক শ্রমিক ইলিয়াছকে নিয়ে রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় অপর সহকর্মীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। সে সময় একদল ডাকাত তাদের পথরোধ করে। পরে ওই ডাকাতরা ইলিয়াছকে মারপিট করে তার মুখে রুমাল চেপে ধরে স্থানীয় রক্ষিতপাড়ার পূর্ব পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে ডাকাতরা হত্যার হুমকি দিয়ে জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে তার দুই হাত পিছমোড়া করে বাঁধে এবং মুখও রুমাল দিয়ে বেঁধে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

তিনি বলেন, ‘আমার সহকর্মী ইলিয়াছ স্থানীয় লোকদের ঘটনা জানান। স্থানীয়রা শতাধিক জনতাকে নিয়ে ওই জঙ্গলের চারপাশ ঘেরাও করে। পরে তারা প্রধান আসামি রাকিবকে আটক করতে পারলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা রাকিবকে গণধোলাই দিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং তার দুই পা ভেঙে ফেলে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করে।’

জয়দেবপুর থানার ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার ডাকাতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাকাত রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম