সড়কে আহত ২ জনের হাসপাতালে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৭:২০আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:২০

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশার দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

শনিবার রাতে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– অটোরিকশা যাত্রী নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামাণিকের ছেলে আলতাফ হোসেন (৬০) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে একটি ট্রাক দাঁড় করানো ছিল। সে সময় পেছন থেকে যাত্রীবোঝাই অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে দুজন মারা যান।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক-হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম