চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২২, ১৮:১২আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮:১২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ১১ দফা দাবিতে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী ২৪ জুলাই (রবিবার) সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। ধর্মঘটের আওতায় থাকবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

সোমবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ দফা যৌক্তিক দাবিতে চট্টগ্রামসহ পাঁচ জেলায় আগামী ২৪ জুলাই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। রবিবার নগরীর বিআরটিসি মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ধর্মঘট ডাকা হয়। ওইদিন পরিবহন শ্রমিকরা যানবাহন চালানো থেকে বিরত থাকবেন।’

শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে– সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; ওই ডিপোতে কর্মরত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে নিহত, আহত ও নিখোঁজ প্রাইমমুভার এবং ট্রাক শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান; প্রচলিত শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত শ্রমিক সংগঠনের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সার্ভিস চার্জ আদায়; শ্রম আইনের বিধি অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান; ক্যাটাগরি ভিত্তিতে সড়ক পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান; ডোপ টেস্টের নামে শ্রমিকদের হয়রানি বন্ধ করা; সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারার অপপ্রয়োগ বন্ধ; পুলিশ কর্তৃক পরিবহনে নৌ পার্কিং মামলার সঙ্গে প্রতিবন্ধকতা যুক্ত করে মামলা দেওয়া বন্ধ করা; টো (পরিবহন জব্দ)-এর নামে শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা, অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক নেতা মো. সোলায়মান, অটোটেম্পো শ্রমিক নেতা মো. জানে আলম এবং ট্রাক শ্রমিক নেতা শাহজাহানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করা।

 

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম