কক্সবাজারে অবৈধভাবে আনা এক হাজার ৪৪৬ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য দুই লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এ সময় জড়িত সন্দেহে নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে র্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ।
তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় এলাকা থেকে ওই চোরাকারবারিকে এক হাজার ৪৪৬ কার্টন অর্থাৎ দুই লাখ ৮৯ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেটসহ আটক করে র্যাব। এ সময় প্রবাল বড়ুয়া নামে তার এক সহযোগী পালিয়ে যায়।
আটক নাসির উদ্দিন উখিয়ার কুতুপালং পূর্বপাড়া এলাকার কালাচানের পুত্র। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাব জানায়।









