পদ্মার ২৫ কেজির পাঙাশ ৩৬ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ১৩:৩৬আপডেট : ২১ জুলাই ২০২২, ১৩:৩৮

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঢালারচরের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে আমি খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে ২৫ কেজি ওজনের পাঙাশ মাছটি প্রতি কেজি ১৪শ’ টাকা দরে ৩৫ হাজার টাকায় কিনে নিই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ১৪শ’ ৫০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। নদীতে পানি বাড়ায় কাতল, পাঙাশ, বাগাড়, বোয়ালসহ দেশি বড় প্রজাতির মাছ বেশি ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি