৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেন

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৬:৪২আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬:৫৮

কুষ্টিয়ার মিরপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত তিনটি বগি আট ঘণ্টা পরেও উদ্ধার করা যায়নি। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হালসা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এখন সময় লাগবে। বগি লাইনচ্যুত হাওয়ার কারণে ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছে।’

দুর্ঘটনার পর বগি থেকে তেল রেললাইনে পড়ে যায় পোড়াদহ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, ‌‘সকালে হালসা রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।’

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনসহ পেছনে থাকা তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। একটি ওয়াগন থেকে ফার্নেস তেল পড়ছে। বাকি দুটো দিয়ে অল্প পরিমাণ পড়েছে।’

তিনি জানান, একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

আরও খবর: কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের