ফেরার পরও আবদুল হামিদকে গ্রেফতার না করা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ১৬:৫৬আপডেট : ০৯ জুন ২০২৫, ১৬:৫৬

দেশে ফিরলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেফতার না করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তার (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে সে দোষী হলে শাস্তি পাবে আর নির্দোষ হলে ছাড়া পাবে।’

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তাকে (সাবেক রাষ্ট্রপতি আব্দুল  হামিদ) বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিন জন উপদেষ্টা তদন্ত করছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।’

আড়াইহাজারের ডাকাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক ও ডাকাতির বিষয়ে আপনারা জনগণকে সচেতন করবেন। ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল তা আপনারা জানেন। এখন অর্থনীতি অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২০০ গাড়ি কিনেছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি কেনা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের