সাঈদীর মামলার সাক্ষী সেলিমের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৩:২৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩:২৮

পিরোজপুরে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদুল ইসলাম সেলিম খান (৬৭) মারা গেছেন। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদুল ইসলাম সেলিম খান পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খানের ছেলে।

শহীদুল ইসলাম সেলিম খানের ভাগনে ইয়েন মামার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মামা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি গত এক সপ্তাহ ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিম খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম