চবি’তে যৌন নির্যাতন: গ্রেফতার ৫ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২২, ১৪:০৩আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৪:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) ফারজানা ইয়াসমিনের আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ৪ জন কারাগারে

আসামিরা হলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিম হোসেন (২৩), একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২), একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাসুদ (২২) এবং সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম।

চট্টগ্রাম আদালতের জেলা কোর্ট পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘চবি ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রাতে চার জন এবং শনিবার বিকালে একজনকে গ্রেফতার করে র‍্যাব-৭।

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন নির্যাতন: মূলহোতাসহ গ্রেফতার ৪

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম